শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

রাজশাহীতে ড্যাবের উদ্যোগে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সপ্তাহব্যাপী সচেতনতামূলক কর্মসূচি শুরু

২৭ অক্টোবর ২০২৫, ০৯:৩৫ অপরাহ্ণ
রাজশাহীতে ড্যাবের উদ্যোগে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সপ্তাহব্যাপী সচেতনতামূলক কর্মসূচি শুরু

নিজস্ব প্রতিবেদক: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ডেঙ্গু ও চিকেনগুনিয়া রোগ প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মকান্ড পরিচালনা করা হয়। সোমবার (২৭ অক্টোবর) রাজশাহী মেডিকেল কলেজ ও জেলা ড্যাবের সকল স্তরের নেতৃবৃন্দ ও সাধারণ চিকিৎসকগণ এবং ছাত্রদলের নেতৃবৃন্দদের সাথে নিয়ে সাংবাদ সম্মেলন করা হয়। পরে লিফলেট বিতরণ ও সচেতনতামূলক কর্মসূচি সফলতার সাথে সম্পন্ন করা হয়। 

 

সোমবার সকাল ১০টায় রাজশাহী মেডিকেল কলেজের সামনে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), রাজশাহী শাখা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণ, মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভা ও মানববন্ধনে বক্তারা বলেন, সচেতনতার মাধ্যমেই ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব।

 

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে বাড়ি ও অফিসের চারপাশে ফুলের টব, পাত্র, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, চিপসের প্যাকেট, পলিথিন ও ফুড কন্টেইনারসহ যেসব স্থানে পানি জমে থাকে সেগুলো পরিষ্কার রাখতে হবে। এছাড়া নির্মাণাধীন ভবন, লিফটের ও ওয়াটার মিটারের গর্ত ও অন্যান্য স্থাপনাতেও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান তারা।

 

বক্তারা আরও বলেন, যে কোনো পাত্রে জমে থাকা পানি প্রতি তিন দিন পরপর পরিবর্তন করতে হবে। ডেঙ্গু ও চিকুনগুনিয়া আক্রান্ত হলে রোগীকে পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে এবং তরল জাতীয় খাবার যেমন স্যালাইন, ডাবের পানি, স্যুপ, ফলের রস ও ভাতের মাড় বেশি করে খেতে হবে। জ্বরে প্যারাসিটামল ব্যতীত অন্য কোনো ওষুধ গ্রহণ না করার পরামর্শ দেন তারা। এছাড়া দিন ও রাতে বিশ্রামের সময় মশারি ব্যবহার করার আহ্বান জানানো হয়।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ খন্দকার মোহাম্মদ ফয়সাল আলম, ড্যাব রাজশাহীর সভাপতি ডা. ওয়াসিম হোসেন সাধারণ সম্পাদক ডা. মনোয়ার তারিক সাবু ড্যাব জেলা শাখার প্রেসিডেন্ট ডাক্তার মোহাম্মদ ওয়াসিম হোসেন, মেডিকেল কলেজ শাখার আহ্বায়ক ডাক্তার মোহাম্মদ মোফাখখারুল ইসলাম, সদস্য সচিব ডাক্তার গোলাম কিবরিয়া ডন সহ অন্যান্য চিকিৎসকবৃন্দ।

আরও পড়ুন.. স্বাস্থ্য
← Home