শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

প্রস্তাবিত 'রাজশাহী জেলা আলু ও কাঁচামাল ব্যবসায়ী সমবায় সমিতি’র ব্যবস্থাপনা ও প্রাক নিবন্ধন উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ অনুষ্ঠিত

২৮ অক্টোবর ২০২৫, ০৫:৩৩ অপরাহ্ণ
প্রস্তাবিত 'রাজশাহী জেলা আলু ও কাঁচামাল ব্যবসায়ী সমবায় সমিতি’র ব্যবস্থাপনা ও প্রাক নিবন্ধন উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পবায় প্রস্তাবিত 'রাজশাহী জেলা আলু ও কাঁচামাল ব্যবসায়ী সমবায় সমিতি’র উদ্যোক্তা সদস্যগণের সমন্বয়ে সমবায় সমিতির ব্যবস্থাপনা ও প্রাক নিবন্ধন উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এসময় অতিথিবৃন্দ সদস্য ভর্তি, শেয়ার, সঞ্চয়, নির্বাচন, অডিট, সাধারণ সভা ও বিশেষ সভাসহ সমিতি পরিচালনা বিষয়ে বক্তব্য রাখেন এবং প্রজেক্টরের মাধ্যমে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করেন। 

 

মঙ্গলবার (২৮ অক্টোবর) বেলা ১১টায় উত্তরা কোল্ড স্টোরেজ সংলগ্ন (বিমানবন্দর রোড) তকিপুর এলাকায় প্রস্তাবিত সমিতির অফিস প্রাঙ্গনে পবা উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে সমবায় সমিতির ব্যবস্থাপনা ও প্রাক নিবন্ধন উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা সমবায় অফিসার মোহাম্মদ রবিন ইসলাম।

 

প্রস্তাবিত 'রাজশাহী আলু ও কাঁচামাল ব্যবসায়ী সমবায় সমিতি’র সভাপতি মো. আহাদ আলী সাহ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমবায় অফিসার মো. সুলতানুল ইসলাম, পরিদর্শক সুস্মিতা সরকার, সহকারী পরিদর্শক বিউটি রানী সাহা, সহকারী পরিদর্শক মো. মামুন-উর-রশীদ, অত্র সমিতির সহ-সভাপতি মো. সামশুল আলম, সম্পাদক মো. মিঠু আহমেদ, কোষাধ্যক্ষ মো.  আব্দুস সালাম। এসময় উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির সদস্যসহ সাধারণ সদস্যবৃন্দ।

আরও পড়ুন.. সারাদেশ
← Home