শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

আমি ও আমার

মাহবুব দুলাল

৭ নভেম্বর ২০২৫, ০৭:২৮ অপরাহ্ণ
আমি ও আমার

আমার আমি নাও হতে পারি- 

তবে, আমি আমার হই

আনন্দ উল্লাস দুঃখ বেদনা 

আমি, আমার ভাগি রই। 

 

আমি পাপ-পূণ্যে কুসুম কোমল 

অথবা কংক্রিটে মোড়ানো শিল্পের ছোঁয়াচ

অর্থ বৈভব ধন দৌলত আকাঙ্খা মেটাতে

আমি ঠকি, আমার সরব কাজে।

 

মা-মাটি চান-সুরুজ আগুন বাতাস 

ও আমি সত্যি; নই আবরণ

বিত্ত সুন্দর সুখ-দুঃখ আশা-আকাঙ্খা 

আমার সবই; হয় সমর্পন। 

 

অস্তিত্বের অদৃশ্যতায় সত্যি আমি 

আকার সাকার থাকে নিরাকার

পানির টান তৃষ্ণার ডাকে 

বাতাস থাকে দমের নিশ্বাসে-

অমৃত আমি হিংসা আমার 

শুধু পোড়ায় কষ্ট দেয়-শান্তি নয়

নিরাকারের পাপে। 

 

মধুর লগ্ন আমার পূণ্য আমি নেই

যন্ত্রণা বেদনা অবক্ষয় বাধায় হারায় খেই

আমি আমার কর্তায়-সত্বায় থাকি

অধিকার মালিকানায় মাখি

আমি সত্য প্রকৃত এক

আমি মৃত্যুতে বিলীন আর 

আমার, সবকিছু অসীম বিশেষ।

← Home