শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

রাবিতে বিজ্ঞান ও প্রযুক্তির সাম্প্রতিক অগ্রগতির বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু

১৪ নভেম্বর ২০২৫, ০৮:০২ অপরাহ্ণ
রাবিতে বিজ্ঞান ও প্রযুক্তির সাম্প্রতিক অগ্রগতির বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু
রাবিতে ‘রিসেন্ট অ্যাডভান্সেস ইন সাইন্স অ্যান্ড টেকনোলজি’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য রাখেন বিমক সদস্য প্রফেসর মো. সাইদুর রহমান।

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিজ্ঞান অনুষদের উদ্যোগে দুই দিনব্যাপী ‘রিসেন্ট অ্যাডভান্সেস ইন সাইন্স অ্যান্ড টেকনোলজি’ (Recent Advances in Science and Technology)  শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৯ টায় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এই সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (বিমক) সদস্য প্রফেসর মো. সাইদুর রহমান। এতে পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান। বিজ্ঞান অনুষদের অধিকর্তা প্রফেসর নাসিমা আখতারের সভাপতিত্বে এই অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা দেন সম্মেলনের সচিব প্রফেসর মো. রেজাউল করিম (পরিসংখ্যান বিভাগ)। 

 

সম্মেলনের প্রথম দিনে ৩ জন বিশিষ্ট বিজ্ঞানী বিমক সদস্য প্রফেসর মো. সাইদুর রহমান, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর উপাচার্য ও অস্ট্রেলিয়া কুইন্সল্যান্ড ইউনিভার্সিটির প্রফেসর এমেরিটাস শাহজাহান খান এবং রাবি পদার্থবিজ্ঞান বিভাগের প্রফেসর এমেরিটাস এ কে এম আজহারুল ইসলাম কী-নোট বক্তৃতা দেন। সম্মেলনের দ্বিতীয় দিনে শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিটিক্যাল কেমিস্ট্রি বিভাগের প্রফেসর মো. আব্দুর রশিদ কী-নোট বক্তৃতা দিবেন বলে নির্ধারিত আছে।

 

দুই দিনব্যাপী সম্মেলনে ৩৫টি অ্যাকাডেমিক সেশনে ২৭২টি পোস্টার প্রেজেন্টেশনসহ মোট ৫০৪টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হচ্ছে। এতে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের পাশাপাশি যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও জাপানসহ অন্যান্য দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

 

‎‎‎‎‎উল্লেখ্য, বিজ্ঞান অনুষদের আয়োজনে এটি দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন। প্রথম সম্মেলন ২০২৩ সালে অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন.. শিক্ষাঙ্গন
← Home