সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

রাজশাহী-৩ আসনে জামায়াত প্রার্থী আবুল কালাম আজাদের গণসংযোগ ও পথসভা

৩ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৫ অপরাহ্ণ
রাজশাহী-৩ আসনে জামায়াত প্রার্থী আবুল কালাম আজাদের গণসংযোগ ও পথসভা

স্টাফ রিপোর্টার: পবা উপজেলার পারিলা ইউনিয়নে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে গণসংযোগ ও পথসভা করেছেন রাজশাহী-৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ। বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে পারিলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ গণসংযোগ করেন তিনি। এসময় পারিলা ইউনিয়নের বিভিন্ন গ্রাম, পাড়া-মহল্লায় ঘুরে তিনি সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন, তাদের সমস্যার কথা শোনেন ও তার নির্বাচনী অঙ্গীকার তুলে ধরেন।

 

দাড়িপাল্লায় ভোট দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘নির্বাচনী এলাকার জনগণ অধীর আগ্রহে বসে আছে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য। এখন সময় এসেছে সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত সমাজ গঠনের। কুরআন ও সুন্নাহর আলোকে ন্যায় ও ইনসাফের সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে দাঁড়িপাল্লার প্রতীকে ভোট দেওয়ার জন্য আমি সকলের কাছে আহ্বান জানাই।’ তিনি আরও দাবি করেন, জনগণের ভালোবাসা, সমর্থন ও প্রত্যাশা তাকে আরও উৎসাহিত করছে এবং ভোটের মাধ্যমে জনগণ ন্যায়ের পক্ষে রায় দেবে বলে তিনি আশা প্রকাশ করেন।

 

গণসংযোগে উপস্থিত ছিলেন পবা থানার আমির আজম আলী ও সেক্রেটারি ওয়ারেশ আলী, কাশিয়াডাঙ্গা থানার সেক্রেটারি আব্দুল গাফফার, পারিলা ইউনিয়নের আমির মো. শামিম হোসেন, ৫নং ওয়ার্ডের জামায়াত নেতা ইব্রাহিম খলিল, নেতা সোহেলসহ উপজেলার দেড় শতাধিক নেতাকর্মী।

 

গণসংযোগ ও পথসভায় অংশগ্রহণকারী নেতাকর্মীরা বলেন, এলাকার মানুষ বিপুল উৎসাহ নিয়ে অধ্যাপক আবুল কালাম আজাদকে স্বাগত জানাচ্ছেন এবং পরিবর্তনের প্রতীক হিসেবে দাঁড়িপাল্লাকে সমর্থন জানাচ্ছেন। নির্বাচনী মাঠে দাঁড়িপাল্লার পক্ষে দিনব্যাপী এ গণসংযোগে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে।

আরও পড়ুন.. রাজনীতি
← Home