শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

রাবি মহিলা ক্লাবের ৪২ বছর পূর্তি অনুষ্ঠিত

১৫ ডিসেম্বর ২০২৫, ১০:৫৭ অপরাহ্ণ
রাবি মহিলা ক্লাবের ৪২ বছর পূর্তি অনুষ্ঠিত
রাবি মহিলা ক্লাবের ৪২ বছর পূর্তি উৎসব বেলুন-ফেস্টুন উড়িয়ে উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব।

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) মহিলা ক্লাবের ৪২ বছর পূর্তি সোমবার (১৫ ডিসেম্বর) নানা আয়োজন অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হয়। এই উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র‌্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে মমতাজউদ্দিন কলা ভবনের পশ্চিম চত্বরে অনুষ্ঠিত হয় প্রীতি সমাবেশ। 

 

সেখানে ক্লাব সভাপতি প্রফেসর রায়হানা শামস্ ইসলামের সভাপতিত্বে উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব বেলুন-ফেস্টুন উড়িয়ে ও কেক কেটে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সেখানে অন্যদের মধ্যে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা: ফরিদ উদ্দীন খানসহ ক্লাবের প্রাক্তন ও বর্তমান সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন.. শিক্ষাঙ্গন
← Home