শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

রাবির ছয় অনুষদের ডিনের দায়িত্ব বণ্টন

২৩ ডিসেম্বর ২০২৫, ১০:২৬ অপরাহ্ণ
রাবির ছয় অনুষদের ডিনের দায়িত্ব বণ্টন
রাবি আইন ও বিজনেস স্টাডিজ অনুষদের ডিনের দায়িত্বে যোগদানকালে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়কে (২৩ ডিসেম্বর) ছয়টি অনুষদের ডিনের দায়িত্ব প্রদান করা হয়েছে। উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীবকে বিজ্ঞান অনুষদ ও প্রকৌশল অনুষদের; উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীনকে আইন অনুষদ ও বিজনেস স্টাডিজ অনুষদ এবং উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা: ফরিদ উদ্দীন খানকে সামাজিক বিজ্ঞান অনুষদ ও ভূবিজ্ঞান অনুষদের দায়িত্ব প্রদান করা হয়েছে। পরবর্তী ডিন নির্বাচিত না হওয়া পর্যন্ত তাঁরা দায়িত্ব পালন করবেন। দায়িত্বপ্রাপ্ত ডিনগণ ইতোমধ্যে তাঁদের দায়িত্বে যোগ দিয়েছেন। যোগদানকালে সংশ্লিষ্ট বিদায়ী ডিনসহ অনুষদের আওতাধীন বিষয়সমূহের সভাপতি ও বিশিষ্ট শিক্ষকগণ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, আইন, বিজ্ঞান, বিজনেস স্টাডিজ, সামাজিক বিজ্ঞান, প্রকৌশল ও ভূবিজ্ঞান অনুষদের নির্বাচিত ডিনবৃন্দের আবেদনের প্রেক্ষিতে তাঁদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলে ঐসকল ডিনের পদ শূন্য হয়।
আরও পড়ুন.. শিক্ষাঙ্গন
← Home