শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

রাজশাহীতে সুশীল সমাজের প্রতিনিধিদের সমন্বয় সভা অনুষ্ঠিত

১৪ মার্চ ২০২৬, ০৭:২৪ অপরাহ্ণ
রাজশাহীতে সুশীল সমাজের প্রতিনিধিদের সমন্বয় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে খান ফাউন্ডেশন, ‘ভয়েসেস ফর চেঞ্জ’ প্রকল্পের আওতায় সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রকল্প কর্মসূচী বাস্তবায়নের অগ্রগতি, পরবর্তীতে করণীয়সহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

 

শনিবার (১৪ মার্চ) সকাল ১০টায় খান ফাউন্ডেশন রাজশাহী স্থানীয় কার্যালয়ের সভাকক্ষে বাস্তবায়ন সহযোগী সংস্থা সমতা নারী উন্নয়ন সংস্থা এবং সুইজ এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেশন (এসডিসি), গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা এবং ইউরোপিয় ইউনিয়ন’র আর্থিক এবং জিএফএ এর কারিগরি সহযোগিতায় সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

 

সমন্বয় সভায় অতিথি ছিলেন সমতা নারী কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক নজরুল ইসলাম। প্রকল্প বিষয়ে বিস্তারিত আলোচনা করেন খান ফাউন্ডেশনের রাজশাহী জেলা প্রকল্প কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। 

 

এসময় উপস্থিত ছিলেন পরিবর্তন’র পরিচালক রাশেদ রিপন, লফস’র নির্বাহী পরিচালক শাহনাজ পারভীন লাকি, দুঃস্থ মহিলা কল্যাণ সংস্থার পরিচালক রহিমা বেগম, বস্তি উন্নয়ন ও কর্ম সংস্থার পরিচালক হাসিনুর রহমান, আঞ্চলিক উন্নয়ন সংস্থার পরিচালক ইউসুফ আলী চৌধুরী, অগ্রগামী প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার পরিচালক রবিউল ইসলাম, সুরভি মহিলা সমিতির সভাপতি মাকসুদা বেগম, থানাপাড়া সোয়ালোজ অমিতাভ নেওয়াজ বাপন, দারিদ্র্য কল্যাণ সংস্থার পরিচালক জিল্লুর রহমান এছাড়াও কর্মএলাকার সিএসওবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন.. জাতীয়
← Home