শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

পবায় পিএফপি প্রকল্পের কাজ পরিদর্শন করেন রুডো কর্তৃপক্ষ

২৯ মার্চ ২০২৬, ১১:৫১ অপরাহ্ণ
পবায় পিএফপি প্রকল্পের কাজ পরিদর্শন করেন রুডো কর্তৃপক্ষ

স্টাফ রিপোর্টার: রাজশাহী পবা উপজেলার হড়গ্রাম ইউনিয়ন পরিষদের বসুয়া উচ্চ বিদ্যালয়ের সংস্কার কাজ পরিদর্শন করেন রুরাল অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (রুডো) পরিচালনা পরিষদের প্রতিনিধিবৃন্দ।

 

রোববার (২৯ মার্চ) সকালে পার্টনার্স ফর প্রসপারিটি- পিএফপি প্রকল্পের আওতায় রুরাল অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (রুডো)'র উদ্যোগে মুসলিম চ্যারাটি'র অর্থায়নে এবং অ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট এসিডি'র সহযোগিতায় সংস্কার কার্যক্রম চলমান রয়েছে। 

 

এইসব সংস্কার কার্যক্রমগুলো পরিদর্শন করেন রুরাল অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (রুডো) নির্বাহী পরিচালক সোহাগ আলী।

 

এসময় উপস্থিত ছিলেন রুরাল অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (রুডো) সভাপতি গোলাম মেহেদী হাসান, বসুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুল হক, বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ এবং রুডো পরিচালনা পরিষদের প্রতিনিধিবৃন্দ।

আরও পড়ুন.. জাতীয়
← Home