শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

মোহনা টিভির শরীয়তপুর প্রতিনিধির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ

রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন

১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫১ পূর্বাহ্ণ
মোহনা টিভির শরীয়তপুর প্রতিনিধির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মোহনা টিভির শরীয়তপুর জেলা সংবাদদাতার ওপর সংঘটিত ন্যক্কারজনক সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হচ্ছে। গণমাধ্যম কর্মীদের ওপর এমন সন্ত্রাসী আক্রমণ সংবাদপত্রের স্বাধীনতা, বাকস্বাধীনতা ও গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত।

 

আমরা মনে করি, এ ধরনের ঘটনা শুধু একজন সাংবাদিকের ওপর হামলা নয়, বরং সাংবাদিক সমাজের নিরাপত্তা ও মর্যাদাকে চ্যালেঞ্জ জানানো। সাংবাদিকরা জনগণের তথ্য জানার অধিকার রক্ষায় মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছেন। অথচ তাদেরকে জীবন ও নিরাপত্তার হুমকির মুখে ফেললে সমাজ ও রাষ্ট্র উভয়ই ক্ষতিগ্রস্ত হবে।

 

এক প্রতিবাদ লিপিতে সংগঠনের আহবায়ক মেহেদী হাসান শ্যামল ও সদস্য সচিব জাবিদ অপু বলেন আমরা এই ঘটনার সাথে জড়িত সকল দোষী ব্যক্তিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি। পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা বিধান ও পেশাগত দায়িত্ব পালনে সুরক্ষা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি।

আরও পড়ুন.. সারাদেশ
← Home