রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

রাবিতে টিকা প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩২ অপরাহ্ণ
রাবিতে টিকা প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক: তুরস্ক সরকারের তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থা (টিকা)’র দক্ষিণ আঞ্চলিক সমন্বয়কারী মোহাম্মদ আলী আরমাগান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।

 

রবিবার (১৪ সেপ্টেম্বর) সকালে প্রশাসন ভবন-১ এর কনফারেন্স কক্ষে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় মোহাম্মদ আলী আরমাগান রাবির শিক্ষা ও গবেষণা কার্যক্রমের প্রতি আগ্রহ প্রকাশ করেন। জবাবে উপ-উপাচার্য (প্রশাসন) তাঁকে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক অগ্রগতি ও বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। পাশাপাশি বাংলাদেশ ও তুরস্কের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা ও সহায়তার নানা দিক নিয়েও তাঁরা আলোচনা করেন।

 

মতবিনিময়কালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাবির জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার, অফিস অব দ্য ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর মুহাম্মদ সাজ্জাদুর রহিম ও সহকারী পরিচালক প্রফেসর মো. আতিকুল ইসলাম, টিকা’র প্রকল্প ব্যবস্থাপক মঞ্জুর এলাহী ও রেবেকা সুলতানাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আরও পড়ুন.. স্বাস্থ্য
← Home