শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

ইউসেপ রাজশাহী অঞ্চলের ইনক্লুসিভ কমিউনিটি নেটওয়ার্ক কমিটির সভা অনুষ্ঠিত

২৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৩ পূর্বাহ্ণ
ইউসেপ রাজশাহী অঞ্চলের ইনক্লুসিভ কমিউনিটি নেটওয়ার্ক কমিটির সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ইউসেপ রাজশাহী অঞ্চলের ইনক্লুসিভ কমিউনিটি নেটওয়ার্ক কমিটির ৪র্থ সভা বুধবার সন্ধ্যা ৭টায় খ্রীষ্টিয়ান মিশন হাসপাতাল, রাজশাহী, সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইনক্লুসিভ কমিউনিটি নেটওয়ার্ক কমিটির সভাপতি ও ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের প্রফেসর এবং প্রাক্তন ভাইস চ্যান্সেলর ড. চৌধুরী সারওয়ার জাহান। সভায় স্বাগত বক্তব্য রাখেন কমিটির সদস্য ও রাজশাহী মিশন হাসপাতালের নির্বাহী পরিচালক প্রদীপ চাঁদ মন্ডল। 

 

অত্র কমিটির সদস্য সচিব ও ইউসেপ রাজশাহী অঞ্চলের আঞ্চরিক ব্যবস্থাপক শাহিনুল ইসলাম এজেন্ডা অনুসারে আলোচনা করেন এবং পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে অত্র প্রতিষ্ঠানের অর্জনগুলো তুলে ধরেন। সেইসাথে তিনি অনুষ্ঠান সঞ্চালনা করেন। এরপর বিভিন্ন সদস্যবৃন্দ উম্মুক্ত আলোচনায় অংশগ্রহন করেন এবং তাদের সুনির্দিষ্ট মতামত ব্যক্ত করেন। 

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজ সেবক ডা. মোহাম্মদ নূর-উল আলম, মহানগর ইমাম সমিতির সভাপতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজের প্রফেসর ড. মুহাম্মদ কাওসার হুসাইন, সোশ্যাল ওয়েলফেয়ার সেন্টার-এর কাউন্সিলর ইনজামুল হক, বায়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিক খালেদা বানু, টিকাপাড়া স্পোর্টিং ক্লাব-এর সভাপতি শামীম হোসেন চৌধুরী, রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমির গবেষণা কর্মকর্তা বেনজামিন টুডু, বøাষ্ট-রাজশাহীর সমন্বয়কারী এডভোকেট সামিনা বেগম, দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা, লফস-রাজশাহীর প্রোগ্রাম ম্যানেজার সালাউদ্দিন।

 

আরো উপস্থিত ছিলেন দৈনিক বার্তা পত্রিকার স্টাফ রিপোটার ফজলুল করিম বাবলু, দৈনিক আমাদের রাজশাহী পত্রিকার স্টাফ রিপোর্টার ইউসুফ আলী চৌধুরী, ইউসেপ ছাত্রী সালমা খাতুন ও মাতি সরেন। এছাড়াও সোশ্যাল ইনক্লুশন এন্ড ইম্পøয়মেন্ট এর ইনচার্জ খোন্দকার ফরিদ আহম্মেদ, টীম লিডার হারুন-উর-রশিদ এবং এফএ সিনিয়র অফিসার জাহাঙ্গীর কবিরসহ ইউসেপ রাজশাহীর বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

 

শেষে কমিটির চেয়ারপার্সন ইউসেপ বাংলাদেশের কার্যক্রমে, প্রতিবন্ধী, মেয়ে, আদিবাসী, ট্রান্সজেন্ডারদের অন্তর্ভুক্ত কিভাবে বাড়ানো যায় এবং আগামী ১৪ মাসের পরিকল্পনা প্রণয়নে বাস্তবায়নে বিষয়ে সকলকে এগিয়ে আসার আহবান জানান। সেইসাথে উপস্থিত সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সভা শেষে করেন।

আরও পড়ুন.. বাংলার মুখ
← Home