শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

এডাব’র পক্ষ থেকে তৃতীয় লিঙ্গের মোহনাকে শুভেচ্ছা প্রদান

২৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৩ অপরাহ্ণ
এডাব’র পক্ষ থেকে তৃতীয় লিঙ্গের মোহনাকে শুভেচ্ছা প্রদান

নিজস্ব প্রতিবেদক: ‘ইয়ুথ ভলান্টিয়ার এ্যাওয়ার্ড-২০২৫’ পেয়েছিলেন রাজশাহীর বেসরকারী উন্নয়ন সংস্থা দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা। তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড.মুহাম্মদ ইউনূস এর হাত থেকে এই এ্যাওয়ার্ড গ্রহণ করেন। এই এ্যাওয়ার্ড পাওয়ায় এনজিওদের সংগঠন এডাব এর পক্ষ থেকে শনিবার বিকেলে মোহনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। 

 

এ সময়ে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক মোস্তাফিজুর রহমান খান, তৃনমুল সংস্থার নির্বাহী পরিচালক জালাল উদ্দিন, শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মহসিন আলী, বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টা সংস্থার নির্বাহী পরিচালক ফয়েজুল্লাহ চৌধুরী, সেভদি নেচার এন্ড লাইফ এর পরিচালক মিজানুর রহমান, আপোস এর নির্বাহী পরিচালক আবুল বাশার পল্টু ও সুইটিসহ অন্যান্য সংস্থা ও এডাব এর প্রতিনিধি। 

আরও পড়ুন.. জাতীয়
← Home