শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

পবার চন্দ্রপুকুরে দুইদিনব্যাপী নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

চ্যাম্পিয়ন ভালাম স্পোর্টিং ক্লাব, রানার্সআপ নওহাটা পৌর কৃষক দল

৭ অক্টোবর ২০২৫, ১২:১৫ পূর্বাহ্ণ
পবার চন্দ্রপুকুরে দুইদিনব্যাপী নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: পবা উপজেলার বড়গাছি ইউনিয়নের চন্দ্রপুকুরে দুইদিনব্যাপী নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় ভালাম স্পোর্টিং ক্লাব ০২-০০ গোলে নওহাটা পৌর কৃষক দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হন এবং নওহাটা পৌর কৃষক দল রানার্সআপ। নক আউট পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হয় এবং খেলায় ১৬টি দল অংশগ্রহন করে।

 

সোমবার (৬ অক্টোবর) রাতে ডালাপুকুর ও চন্দ্রপুকুর এলাকাবাসীর আয়োজনে চন্দ্রপুকুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপির সদস্য ও বড়গাছী ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সাবেক সদস্য মো. গোলাম মোস্তফা।

 

বড়গাছি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ও নিমপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মাসুম কবির সরকার এর সভাপতিত্বে ফাইনাল খেলার পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বার এসোসিয়েশন রাজশাহীর এ্যাড. মো. আশরাফ আলী, অত্র টুর্নামেন্ট কমিটির তত্ত্বাবধায়ক মো. আব্দুল ওয়াহাব, মো. আলমগীর হোসেন। এসময় ডালাপুকুর ও চন্দ্রপুকুর এলাকাবাসী, ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ এবং স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন.. খেলাধুলা
← Home