শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার ও বিভিন্ন প্রতিষ্ঠানের অনুকুলে ফ্রি ক্রীড়া সামগ্রী বিতরণ

২১ ডিসেম্বর ২০২৫, ০৫:৫২ অপরাহ্ণ
টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার ও বিভিন্ন প্রতিষ্ঠানের অনুকুলে ফ্রি ক্রীড়া সামগ্রী বিতরণ

রাজশাহী প্রতিনিধি: মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে টি-২০ ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্টিত হয়। এই ক্রিকেট টুর্নামেন্টে শিরইল সরকারী উচ্চ বিদ্যালয় ৬ উইকেটে কদমতলা স্পোর্টিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল রোববার (২১ডিসেম্বর) অনুষ্টিত খেলায় টস জয়ী কমদতল স্পোর্টিং ক্লাব নির্ধারিত ৮ ওভারে ৬ উইকেটে ৫৩ রান সংগ্রহ করে। জবাবে শিরইল সরকারী উচ্চ বিদ্যালয় নির্ধারিত ওভারে ৪ উইকেট হারিয়ে ৫৪রান সংগ্রহ করে। 

 

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেন জেলা প্রশাসক ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আফিয়া আখতার। এর আগে তিনি বলেন লেখাপড়ার চর্চার পাশাপাশি খেলাধুলাও চর্চা করতে হবে। কোন ক্রমেও বিপথগামী হওয়া যাবেনা। এছাড়াও তিনি শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব, সংস্থা, সংগঠনের ২৪২টি প্রতিষ্টানের বিপরীতে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। যথাক্রমে ক্রিকেট ব্যাট ২০টি, ক্রিকেট বল ৬০টি, ব্যাটিং গ্লাভস ২০ জোড়া, উইকেট কিপিং গ্লাভস ১০ জোড়া, ক্রিকেট সামগ্রী- ব্যাট ৬০টি, বল ১৫০টি, ব্যাটিং প্যাড ৬০ জোড়া, ব্যাটিং গ্লাভস ৬০ জোড়া, উইকেট কিপিং প্যাড ৩০ জোড়া, উইকেট কিপিং গ্লাভস ৩০ জোড়া, অ্যাবডোমিনাল গার্ড ৯০টি, স্ট্যাম্পসহ বেল ১৮০টি, হেলমেট ৯০টি, ফুটবল ৫৭৪টি, ভলিবল ১৬৭টি, ভলিবল নেট ৬৭টি, ব্যাডমিন্টন র‌্যাকেট ৩০০টি, ব্যাডমিন্টন শাটল ৬৫ বক্স, ব্যাডমিন্টন নেট ৭৪টি, হ্যান্ডবল (সাইজ-১) ২৪টি, হ্যান্ডবল (সাইজ-২) ৩২টি ও দাবা ৩৫ সেট। 

 

এ সময় ক্রীড়া পরিদপ্তরের সাবেক উপ-পরিচালক মোঃ আখতারুজ্জামান রেজা তালুকদার, সহকারী কমিশনার সেহরীন তাবাসসুম তিথী, এডহক কমিটির সদস্য মোঃ তৌফিকুর রহমান রতন, ডালিম হোসেন শান্ত, মেহেদী হাসান পূলকসহ বিভিন্ন উপজেলা ও নগরী থেকে আগত কর্মকর্তা, সংগঠক ও ক্রীড়াবিদগন উপস্থিত ছিলেন।      

আরও পড়ুন.. খেলাধুলা
← Home