শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

আন্তর্জাতিক সমবায় বর্ষ-২০২৫ উপলক্ষে পবায় র‌্যালি ও আলোচনা সভা

সমবায় উন্নত বিশ্বের জন্য অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই উন্নয়ন পরিচালনা

১৩ অক্টোবর ২০২৫, ০৭:২৬ অপরাহ্ণ
আন্তর্জাতিক সমবায় বর্ষ-২০২৫ উপলক্ষে পবায় র‌্যালি ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার: “সমবায় উন্নত বিশ্বের জন্য অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই উন্নয়ন পরিচালনা”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর পবায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক সমবায় বর্ষ-২০২৫ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  

 

হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও ওয়েভ ফাউন্ডেশন এর সমর্থিত সমবায় সমিতির উদ্যোগে সোমবার (১৩ অক্টোবর) একতা মহিলা সমবায় সমিতি লিঃ এর অফিস প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, একতা, বড়গাছি, প্রতিভা, দর্শন পাড়া ও দামকুড়া মহিলা সমবায় সমিতি লিঃ। 

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা সমবায় অফিসার সুলতানুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য দেন হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর রিজিওনাল কর্মকর্তা ডা: মো: হারুন অর রশিদ। একতা মহিলা সমবায় সমিতি লি: এর সভাপতি মোসা: আরজিয়া বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিভিন্ন সমিতির সভাপতিগণ। এসময় উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী, ওয়েভ ফাউন্ডেশন এবং বিভিন্ন সমবায়ের ম্যানেজারবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওয়েভ ফাউন্ডেশন প্রকল্প সমন্বয়কারী মোঃ ওসমান গনি।

 

প্রধান আতিথি বলেন, ‘সমবায় নের্তৃীবৃন্দরা সমবায় সমিতি গঠনে এবং গ্রামীণ আর্থসামাজিক উন্নয়নে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর অবদানের কথা উল্লেখ করেন। সেইসাথে উপজেলা সমবায় কর্মকর্তা, পবা হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশকে সমবায় সমিতিগুলোকে বিভিন্ন সহযোগিতা করার জন্য বিশেষ ধন্যবাদ জানান। উক্ত অনুষ্ঠানে পবা উপজেলার চারটি  এতিমখানাকে ০৫টি সমবায় থেকে বিভিন্ন খাদ্য সামগ্রী উপহার হিসেবে তুলে দেওয়া হয়।’

আরও পড়ুন.. জাতীয়
← Home