সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

ইউসেপ বাংলাদেশ ও সিসিপ-বাইওয়া-এর নিয়োগ কর্তা সভা অনুষ্ঠিত

১১ নভেম্বর ২০২৫, ০৭:২৫ অপরাহ্ণ
ইউসেপ বাংলাদেশ ও সিসিপ-বাইওয়া-এর নিয়োগ কর্তা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: ইউসেপ বাংলাদেশ, রাজশাহী ও সিসিপ-বাইওয়া (স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পেটিটিভনেস এন্ড ইনোভেশন প্রোগ্রাম)-এর নিয়োগকর্তা সভা মঙ্গলবার (১১ নভেম্বর) কাবাব হাউস, রানীবাজার, রাজশাহীতে অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান-এর স্বতাধিকারী ও প্রতিনিধিগণ, ইউসেপ রাজশাহী অঞ্চলের কর্মকর্তবৃন্দ, পিইডব্লিউ ট্রেনিং সেন্টারের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

 

সভায় স্বাগত বক্তব্য দেন মোহাম্মদ এনামুল হক খান, ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়ক, সিসিপ-বাইওয়া প্রোগ্রাম, ঢাকা। তার বক্তব্যে উপস্থিত সকলকে মূল্যবান সময় ব্যয় করে উপস্থিত হওয়ার জন্য বিভিন্ন শিল্প-প্রতিষ্ঠানের স্বতাধিকারী ও প্রতিনিধিবৃন্দদের ধন্যবাদ জানান। এরপর ইউসেপ বাংলাদেশ ও সিসিপ-বাইওয়া পার্টনারশীপ প্রোগ্রামের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন মোঃ শাহিনুল ইসলাম, আঞ্চলিক ব্যবস্থাপক, ইউসেপ রাজশাহী অঞ্চল। 

 

সভায় বক্তব্য রাখেন মোঃ মোহসিন আলী, কো-অর্ডিনেটর-জব প্লেসমেন্ট ও ডাটাবেইজ, সিসিপ-বইওয়া প্রোগ্রাম, ঢাকা। তিনি বলেন, ‘বাংলাদেশ সরকারের সহযোগিতায়, লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরের উন্নয়নের জন্য কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তুলে অধিক সংখ্যক যুব-যুবাদের বিভিন্ন কোম্পানীতে চাকুরীর ব্যবস্থা করাই এই প্রোগ্রামের লক্ষ্য।’

 

ইউসেপ নিয়োগকর্তা কমিটি, রাজশাহীর ভাইস-চেয়ারপারসন এবং প্রাণ এগ্রো লি. বিসিক, রাজশাহীর ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ সাইদুর রহমান তার বক্তব্যে ইউসেপের বিভিন্ন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তিনি ইউসেপের কার্যক্রমের উপর সন্তোষ আরোপ করেন এবং এই ধারা অব্যাহত রাখার উপর গুরুত্বারোপ করেন। এই সভা আয়োজন করার জন সিসিপ-বইওয়াকে ধন্যবাদ জানান। ইউসেপ নিয়োগকর্তা কমিটি, রাজশাহীর চেয়ারপারসন এবং লিনা ফ্যাশনের স্বত্বাধিকারী, আন্জুমান আরা পারভীন বক্তব্যে ইউসেপ রাজশাহী অঞ্চলকে আরোও কিভাবে রেফারেল, লিংকেজ ও নেটওয়ার্কিং এর আওতায় নিয়ে আসা যায় সে বিষয়ে সবাইকে সহযোগিতা করার উদাত্ত আহবান জানান।

 

সভায় উপস্থিতির মধ্যে উল্লেখযোগ্য বিভিন্ন শিল্প-প্রতিষ্ঠানের স্বতাধিকারীও প্রতিনিধিবৃন্দ হলেন- এ এস এম আলী, রহিম-আফরোজ গ্লোবাট লি., ঈশ্বরদী ইপিজেড, মোঃ গোলাম মোস্তফা, জিএম, কিশোয়াণ এগ্রো ফুড লি. নাটোর, মো: বদরুল আমিন দেওয়ান, ম্যানেজার-এইচআর, প্রাণ এগ্রো লি:, নাটোর, মোঃ গোলাম মোর্শেদ, চেয়ারম্যান, অশোকা ল্যাবরেটরীজ, রাজশাহী, সাকিব জামান, এসিআই-গোদরেজ, রাজশাহী, মোঃ ইসতিয়াক মাহমুদ, আমান গ্রুপ, রাজশাহী, ইজ্ঞিনিয়ার মোঃ ফারুক হোসেন, মাহদী ট্রাক্টর সার্ভিস সেন্টার, মোসাঃ রিজিয়া রহমান, সিইও, নিত্যফ্যাশন, মোঃ উজ্জল হোসেন. মাল্টিলাইন ইন্ডা. লি., শরিফ উদ্দীন আহমেদ, বরেন্দ্র রাজশাহী ট্রেক্সটাইল লি, রাজশাহী, মোঃ কামরুজ্জামান সোহাগ, আকিজ গ্রুপ, মোঃ তারেক আনাম, নাবিল গ্রুপ, মো: রফিকুল ইসলাম স্বাধীন, ওয়েসিস ড্রিংকিং ওয়াটার, ইউসেপ রাজশাহী অঞ্চল টিম লিডার-জব প্লেসমেন্ট খোন্দকার ফরিদ আহমেদ সহ ইউসেপ রাজশাহী অঞ্চলের কর্মকর্তাবৃন্দ ও পিইডব্লিউ ট্রেনিং সেন্টারের পরিচালকবৃন্দ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন.. জাতীয়
← Home