শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

পবায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে প্রদর্শনী মেলা ও আলোচনা সভা

২৬ নভেম্বর ২০২৫, ০৬:৪৪ অপরাহ্ণ
পবায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে প্রদর্শনী মেলা ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার: “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি” প্রতিপাদ্যে রাজশাহীর পবায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে অত্র প্রতিষ্ঠান প্রাঙ্গণে একটি বর্ণাঢ্য র‌্যালি শেষে প্রাণীসম্পদ প্রদর্শনী মেলার স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ। এসময় খামারিদের মধ্যে পশুপাখির রোগপ্রতিরোধ, নিরাপদ দুগ্ধ ও মাংস উৎপাদন, কৃত্রিম প্রজনন সেবা এবং আধুনিক খামার ব্যবস্থাপনা নিয়ে ছিল সচেতনতামূলক আলোচনা হয়। 

 

বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর আয়োজন প্রাণীসম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ।

 

উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মোঃ আঃ লতিফ এর সভাপতিত্বে এবং প্রাণীসম্পদ স¤প্রসারণ কর্মকর্তা মহরম আলী’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভ‚মি) মোহাম্মদ মেহেদী হাসান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল মান্নান, পবা থানা (আরএমপি) অফিসার ইনচার্জ ফরহাদ আলী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা নুরুন্নবী, উপজেলা প্রকল্প কর্মকর্তা প্রকৌশলী আবু বাশির, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা আবুল কালাম আহসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হোসেন খান, স্থানীয় উদ্যোক্তা, খামারিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

মেলায় ২৫ টি স্টলে দেশি-বিদেশি শৌখিন ও বাণিজ্যিকভাবে পালিত বিভিন্ন পশুপাখি নিয়ে প্রাণিসম্পদ প্রদর্শনী দেখতে ভীড় জমায় পশু ও পাখি প্রেমীরা। গরু, ছাগল, ভেড়া, হাঁস-মুরগি, কবুতর, কোয়েল, দেশি-বিদেশি প্রজাতির খরগোশ ও বিড়ালসহ বিভিন্ন পশুপাখির পাশাপাশি প্রদর্শিত হয় উন্নতজাতের ঘাস উৎপাদন প্রক্রিয়াসহ উন্নত পশুখাদ্য উৎপাদন ও সেবাদানকারী প্রতিষ্ঠান, দুগ্ধজাত পণ্য এবং আধুনিক খামার প্রযুক্তি। 

 

এসময় স্থানীয় খামারিরা নিজেদের উদ্ভাবনী উদ্যোগ ও সফলতার অভিজ্ঞতা তুলে ধরেন। স্থানীয় খামারিদের এসব উদ্ভাবনী উদ্যোগ, উন্নত জাতের পশুপাখি, উন্নত জাতের ঘাস, আধুনিক ফিড ম্যানেজমেন্ট ও প্রযুক্তি প্রদর্শনীতে আগত দর্শনার্থীদের মধ্যে উৎসাহ দেখা যায়।

আরও পড়ুন.. জাতীয়
← Home