শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

নির্বাচনের নিরাপত্তায় রাজশাহীতে বিজিবি’র মহড়া

৩০ জানুয়ারি ২০২৬, ১০:০৮ অপরাহ্ণ
নির্বাচনের নিরাপত্তায় রাজশাহীতে বিজিবি’র মহড়া

স্টাফ রিপোর্টার: আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকালীন সময়ে নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে নির্বাচনী মাঠে সর্বোচ্চ সতর্কতাবস্থা থাকবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-১)। সেলক্ষ্যে সকল প্রকার প্রস্তুত্তি ইতোমধ্যেই শেষ করেছেন তারা। 

 

শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে রাজশাহী নগরীর বিমানবন্দর সড়কে পোস্টাল একাডেমির সামনে বিজিবি’র একাধিক ‘আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার’ (এপিসি) সাজোয়া যান ও সদস্যরা নিরাপত্তার সংশ্লিষ্ট কর্মকান্ডের একটি সংক্ষিপ্ত মহড়া প্রদর্শন ও সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের সামনে নানা বিষয় উপস্থাপন করেন। নির্বাচনকালীন সময়ে জরুরী পরিস্থিতি মোকাবেলায় বিজিবি’র কুইক রেসপন্স ব্যবস্থা থাকবে বলেও জানানো হয়। সাংবাদিকদের উপস্থিতিতে লিখিত ব্রিফিং পাঠ করেন বিজিবি-১, সেক্টর কমান্ডার কর্ণেল সৈয়দ মোহাম্মদ কামাল। 

 

সেক্টর কমান্ডার জানান, বাংলাদেশ সরকার ও নির্বাচন কমিশনের সমস্ত নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করবে বিজিবি। নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য করতে বিজিবি নিরপেক্ষভাবে সর্বোচ্চ দায়িত্ব পালন করবে। দেশের আইনশৃঙ্খলা রক্ষা, শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত ও নিরাপত্তা রক্ষায় ইতিমধ্যেই বিজিবি মাঠে অবস্থান করছে। ভোটারদের নিরাপদ ও ভয়মুক্ত পরিবেশে শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করে নির্বাচনকালীন দায়িত্ব পালন করবে এই বাহিনী। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোড়দার করা হয়েছে। সীমান্তে টহল, নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম পূর্বেল চাইতে আরোব বাড়ানো হয়েছে। চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচারসহ অপরাধ প্রতিরোধে বিজিবি অতিরিক্ত সতর্ক অবস্থানে রয়েছে।

 

সেক্টর কমান্ডার আরও জানান, রাজশাহী সেক্টরের ৭ জেলার মোট ৩৭টি সংসদীয় আসনে ১৪৬ প্লাটুন (তিনটি সংরক্ষিতসহ) মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স থাকবে। এছাড়াও ৭৬টি সীমান্ত পোস্টে স্ট্রাইকিং রিজার্ভ হিসেবে প্রতিটি পোস্টে ১০ জন করে সদস্যসহ প্রায় ৪ হাজার বিজিবি সদস্য মোতায়েন আছে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় কুইক রেসপন্স ব্যবস্থা সর্বদা প্রস্তুত থাকবে। রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় আধুনিক দুটি এপিসি সহ এক প্লাটুন বিজিবি কুইক রেসপন্স ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। রাজশাহীর পদ্মা ও চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীতে ১৫টির বেশি স্পীডবোট ও ফাস্ট পেট্রোল ক্রাফটসহ পাঁচ প্লাটুন বিজিবি সদস্য নদীপথের সুরক্ষা নিশ্চিতকরণে নির্বাচন পূর্ববর্তী সময় থেকে নির্বাচন পরবর্তী সময়ে দিবা রাত্রে রিভারাইন পেট্রোলে নিয়োজিত থাকবে। 

 

অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সকল সীমান্তবর্তী বিওপিতে জনবল বৃদ্ধি, প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে সার্বক্ষণিক ডিজিটাল মনিটরিং, বডি অন ক্যামেরা, নাইট ভিশন ডিভাইস, থার্মাল ইমেজিং ডিভাইস স্থাপনসহ দায়িত্বপূর্ন এলাকায় প্রায় শতাধিক স্থানে স্থায়ী ও অস্থায়ী চেকপোষ্ট স্থাপনের মাধ্যমে তল্লাশী কার্যক্রম চলমান রয়েছে। বিজিবি সদর দফতর থেকে র্যা পিড অ্যাকশন টিম এবং হেলিকপ্টারসহ কুইক রেসপন্স ফোর্স যেকোনো সময় সরাসরি ঘটনাস্থলে পৌঁছাতে প্রস্তুত থাকবে। সেলক্ষ্যেই শুক্রবার বিজির সদস্যরা ছোট একটি মোহড়া প্রদর্শণ ও প্রেস ব্রিফিং করেন।

আরও পড়ুন.. জাতীয়
← Home