বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

সাংবাদিক জিয়াউল কবীর স্বপনের পিতার মৃত্যুতে পবা প্রেসক্লাবের শোক

২২ এপ্রিল ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ণ
সাংবাদিক জিয়াউল কবীর স্বপনের পিতার মৃত্যুতে পবা প্রেসক্লাবের শোক

নিজস্ব প্রতিবেদক: পবা উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক জিয়াউল কবীর স্বপনের পিতা, অবসরপ্রাপ্ত বিমান বাহিনীর কর্মকর্তা একেএম সিকান্দারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে পবা উপজেলা প্রেসক্লাব।

 

গত মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পবা উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে দেওয়া এক শোকবার্তায় সভাপতি কাজী নাজমুল ইসলাম, সহ-সভাপতি সরকার দুলাল মাহবুব ও জাহিদ হাসান পলাশ, সাধারণ সম্পাদক সোহেল মাহবুব, সহ-সাধারণ সম্পাদক মেজবাউল আলম দিনার, অর্থ সম্পাদক অসিত কুমার, দপ্তর সম্পাদক সবুজ ইসলাম এবং নির্বাহী সদস্য মঈন উদ্দীন, ইফসুফ আলী চৌধুরী ও জিয়াউল হক জিয়া গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।

 

নেতৃবৃন্দ শোকবার্তায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান। তারা বলেন, একেএম সিকান্দার ছিলেন একজন সৎ, নীতিবান ও দায়িত্বশীল ব্যক্তি। তাঁর মৃত্যুতে পরিবার যেমন অভিভাবক হারিয়েছে, তেমনি সমাজ হারিয়েছে একজন সজ্জন মানুষকে। এদিকে পরিবার সূত্রে জানা গেছে, মরহুমের নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন.. গণমাধ্যম
← Home