বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক-এ ফায়ার ড্রিল অনুষ্ঠিত

২২ এপ্রিল ২০২৬, ১১:১৭ অপরাহ্ণ
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক-এ ফায়ার ড্রিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: অগ্নি-দূর্ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বুধবার (২২ এপ্রিল) বেলা ১১টায় ইঞ্জিনিয়ারিং, প্রকিউরমেন্ট এন্ড মেইনটেন্যান্স বিভাগ, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) ও ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, রাজশাহী এর যৌথ তত্ত¡াবধানে প্রধান কার্যালয় চত্বরে অগ্নি নির্বাপণ, উদ্ধার ও জরুরী বহির্গমন বিষয়ে মহড়া (ফায়ার ড্রিল) অনুষ্ঠিত হয়। 

 

ফায়ার ড্রিল চলাকালীন সময়ে কর্মকর্তা ও কর্মচারীদের সক্রিয় অংশগ্রহণে অগ্নিকান্ড সৃষ্টি করে ‘ফায়ার ডিটেকশন, অ্যালার্ম এন্ড ফায়ার প্রোটেকশন’ সিস্টেমের কার্যকারিতা পরীক্ষা করা হয়। মহড়ায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ গোলাম মরতুজা; প্রশাসন মহাবিভাগের মহাব্যবস্থাপক তাজ উদ্দীন আহম্মদ এবং ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর উপ-সহকারী পরিচালক ফরহাদ হোসেন উপস্থিত ছিলেন। 

 

এছাড়াও প্রধান কার্যালয়ের সকল বিভাগের বিভাগীয় প্রধান; প্রশিক্ষণ ইনস্টিটিউট; স্থানীয় মুখ্য কার্যালয়, রাজশাহীসহ প্রধান কার্যালয়ের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগণ এবং ফায়ার সার্ভিসের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

← Home