শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

পবা-মোহনপুরে বীজ ডিলারদের সাথে মতবিনিময় করেছেন শফিকুল হক মিলন

১১ নভেম্বর ২০২৫, ১০:২৯ অপরাহ্ণ
পবা-মোহনপুরে বীজ ডিলারদের সাথে মতবিনিময় করেছেন শফিকুল হক মিলন

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পবা ও মোহনপুরের বীজ ও সার ডিলারদের সাথে মতবিনিময় করেছেন বিএনপির রাজশাহী-০৩ (পবা-মোহনপুর) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন।

 

মঙ্গলবার (১১ নভেম্বর) বেলা সাড়ে এগারোটায় উপজেলার দলীয় কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত বীজ ও সার ডিলাররা তাঁদের বিভিন্ন সমস্যা ও প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন। তারা আসন্ন ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে পবা-মোহনপুরে ধানের শীষের পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

 

প্রধান অতিথির বক্তব্যে এ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন, 'বীজ ও সার ডিলাররা কৃষকদের প্রথম সারির সহযোগী। আগামীতে তাঁদের সকল যৌক্তিক সমস্যা ও দাবির সমাধান করা হবে। সবাইকে ঐক্যবদ্ধ থেকে কৃষকদের স্বার্থে কাজ করতে হবে।'

 

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিএডিসি ডিলার অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মো. মাজদার রহমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন কামরুজ্জামান মিলন। এসময় আরও উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম, মো. আকরাম হোসেন, বাচ্চু হোসেন, দুলাল হোসেন, মোহাম্মদ আলী, আহমদ আলী, আয়নাল হকসহ স্থানীয় নেতৃবৃন্দ ও ডিলারগণ।

← Home