শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

রাবিতে আন্তবিভাগ হ্যান্ডবল ও কাবাডি প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত

২৩ এপ্রিল ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ণ
রাবিতে আন্তবিভাগ হ্যান্ডবল ও কাবাডি প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আন্তঃবিভাগ ছাত্রদের হ্যান্ডবল প্রতিযোগিতায় ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ চ্যাম্পিয়ন ও মার্কেটিং বিভাগ রানার আপ হয়েছে। ছাত্রীদের হ্যান্ডবল প্রতিযোগিতায় শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ চ্যাম্পিয়ন ও গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগ রানার আপ হয়েছে। আন্তঃবিভাগ কাবাডি প্রতিযোগিতায় আইন বিভাগ ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছে। 

 

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে এসকল প্রতিযোগিতার পুরস্কার প্রদান করেন প্রধান অতিথি উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম প্রতিযোগিতার পুরস্কার প্রদান করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা: ফরিদ উদ্দীন খান ও কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান।

 

আন্তঃবিভাগ গেমস সাব-কমিটির সভাপতি কলা অনুষদের অধিকর্তা প্রফেসর মোহাম্মদ বেলাল হোসেনের সভাপতিত্বে এই অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা দেন শরীররর্চা শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মোসা. রোকসানা বেগম। 

 

পুরস্কার প্রদান অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, ছাত্র-উপদেষ্টা প্রফেসর মো. আমিরুল ইসলামসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন.. খেলাধুলা
← Home